• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবিতে "Applications of Financial Management of Public Sector: Focus on University’s Management" শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Post Date: 2025-08-30
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/১০৯                                                                                                           তারিখ: ৩০-০৮-২০২৫ ইং

প্রেস রিলিজ

৩০ আগষ্ট ২০২৫, সকাল ৯:৩০টা

শেকৃবিতে "Applications of Financial Management of Public Sector: Focus on University’s Management" শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে "Applications of Financial Management of Public Sector: Focus on University’s Management" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও আধুনিকায়নের মাধ্যমে মানসম্মত শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ করা সম্ভব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার। বিশ্ববিদ্যালয় ইন্সটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণে আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, এবং কার্যকর নীতি প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রশিক্ষণে শেকৃবি’র অর্থ ও হিসাব শাখা, অডিট সেল, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখা, প্রকৌশল বিভাগ, স্টোর, এস্টেট শাখা,  কেন্দ্রীয় খামার, কেন্দ্রীয় লাইব্রেরী, আইকিউএসি, সাউরেস ও আইসিটি শাখার অর্থ সংশ্লিষ্ট ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. রাজ্জব আলী।

 

ধন্যবাদান্তে

(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১