আধুনিক ও আন্তর্জাতিক মানের নতুন ওয়েবসাইট চালু করলো শেকৃবি

২ আগস্ট ২০২৬: শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, তথ্যসমৃদ্ধ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) নতুন আঙ্গিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.sau.edu.bd) উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। শেকৃবি ICT Cell-এর পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই ওয়েবসাইটে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ফিচার সংযোজন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
নতুন ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যক্তিগত প্রোফাইলে তাঁদের গবেষণার Impact Factor, সর্বশেষ প্রকাশিত গবেষণাপত্র (Latest Publications) এবং গবেষণা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে গবেষণার দৃশ্যমানতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক World Ranking-এ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন গবেষণা, উদ্ভাবন এবং প্রকাশিত বৈজ্ঞানিক নিবন্ধ তুলে ধরার জন্য যুক্ত করা হয়েছে বিশেষ Research News সেকশন। শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন আয়োজনকে উপস্থাপন করতে রয়েছে Campus Life সেকশন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক অর্জন, SDG Ranking- সংক্রান্ত তথ্য এবং বিশ্বের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের (Education & Research Partners) তথ্যও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল প্রাক্তন শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক অবদান তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ Alumni Database সংযোজনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে, যা অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করবে। শেকৃবি অফিসিয়াল ওয়েবসাইট (www.sau.edu.bd) উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পরিচালক আই কিউ এ সি অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিচালক ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র অধ্যাপক ড. নাহিদ জেবা, ডিন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অধ্যাপক মোঃ জাকির হোসেন, ডিন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ ড. মোঃ জাহাঙ্গীর আলম, ডিন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, লাইব্রেরিয়ান ড. মো. আনোয়ারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণের এই ডিজিটাল অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালুমনাই এবং শুভানুধ্যায়ীদের নতুন ওয়েবসাইট www.sau.edu.bd ভিজিট করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ওয়েবসাইটের কার্যকারিতা ও সেবার মান আরও উন্নত করতে ব্যবহারকারীদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের জন্যও অনুরোধ জানানো হয়েছে।

স্বাক্ষরিত/-

মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: