শেকৃবিতে ‘Teaching Beyond Lectures’ শীর্ষক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঢাকা, ১০ আগস্ট ২০২৬: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ে শিক্ষকদের  আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Teaching Beyond Lectures’ শীর্ষক দিনব্যাপী ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

‘Designing Engaging, Outcome-Based and Technology-Enhanced University Classrooms’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে গতানুগতিক বক্তৃতানির্ভর শিক্ষাদানের বাইরে শিক্ষার্থীবান্ধব, ফলাফলভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা-পদ্ধতি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাউরেস এর অর্থায়নে, কৃষি সম্পসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এর তত্ত্বাবধানে পরিচালিত  ‘Capacity Enhancement of University Teachers and Students in the Teaching-Learning Process’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে কর্মশালাটি আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মশালাটি আজ ১০ আগস্ট ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের শিক্ষকদের আধুনিক শিক্ষণ-পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার কৌশল সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি প্রযুক্তির কার্যকর ব্যবহার, শিক্ষার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং একটি আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শ্রেণিকক্ষ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিকাল ৪ ঘটিকায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন,  পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোঃ সালাউদ্দীন মাহমুদ চৌধুরী, সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।

দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কৃষি সম্পসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম । আধুনিক উচ্চশিক্ষায় পরিবর্তিত শিক্ষণ-শিখন পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: