স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৮৯ তারিখ: ২৯-০৬-২০২৫ ইং
প্রেস ইনভাইটেশন
তারিখ: ২৯ জুন, ২০২৫
সময়: বিকাল ৩.০০ টা
স্থান: অডিটোরিয়াম (২য় তলা), টি.এস.সি কমপ্লেক্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), ঢাকা।
শিরোনাম: “Dean’s Award & Orientation-2024”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU)-এর প্রাণিসম্পদ বিজ্ঞান ও পশুচিকিৎসা অনুষদের উদ্যোগে ÒDEAN’S AWARD & ORIENTATION-2024Ó শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফারিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য, ট্রেজারার, ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ডিন, প্রাণিসম্পদ বিজ্ঞান ও পশুচিকিৎসা অনুষদ।
অনুষ্ঠানে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান, নবীন বরণ, সুভেনির উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
আপনাদের প্রতিনিধি/ক্যামেরা পারসন/রিপোর্টারকে অনুষ্ঠানটি সংবাদ কাভারেজের জন্য প্রেরণের অনুরোধ জানাচ্ছি। আপনারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্প্রচারের মাধ্যমে সর্বসাধারণকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করছি।
যোগাযোগ:
প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম
কনভেনার, DEAN’S AWARD & ORIENTATION-2024
ডিন, প্রাণিসম্পদ বিজ্ঞান ও পশুচিকিৎসা অনুষদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), ঢাকা-১২০৭
মোবাইল: ০১৭১২-৬১৮৫৫৫
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.