জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবি'র ২০ শিক্ষার্থী
জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের এনইএফ বৃত্তির চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী তিন বছর বার্ষিক ৩৬,০০০ টাকা (আনুমানিক) হারে বৃত্তি পাবে। বিভিন্ন লেভেল এর মোট ২০জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: বেলাল হোসেন ও মাননীয় ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর সম্মানিত ডিন অধ্যাপক ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম সহ শিক্ষক, কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য নাগাও ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত করেন। সংস্থাটি থেকে কৃষিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের আরও চারটি বিশ্ববিদ্যালয়কে এই বৃত্তির আওতাভুক্ত করা হয়েছে। অপর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
স্বাক্ষরিত/-
মো: নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা,
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা।
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.