স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০১৪ তারিখ: ১৯-০১-২০২৫ ইং
প্রেস রিলিজ
শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক জাহাঙ্গীর ও অধ্যাপক জাকির
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন।
গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৮(১)(ঝ) ও ১৮(৩) অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেনকে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগকর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.