স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৮০ তারিখ: ২৬-০৫-২০২৫ ইং
প্রেস রিলিজ
গবেষণা বান্ধব বাজেট শিক্ষা গবেষণাকে আরোও এগিয়ে নিয়ে যাবে
শেকৃবি’র বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৪ এর সমাপনীতে ড. মাছুমা হাবিব
২৬-০৫-২০২৫ তারিখ বিকাল ৩:০০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) কর্তৃক আয়োজিত বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৪এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন গবেষণা বান্ধব বাজেট শিক্ষা গবেষণাকে আরোও এগিয়ে নিয়ে যাবে। এতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম কৃষি গবেষণায় উদ্বুদ্ধ হবে এবং নতুন নতুন আবিস্কৃত প্রযুক্তি আমাদের দেশের কৃষি খাতে প্রয়োগ করা যাবে। উন্নত দেশের তুলনায় আমাদের শিক্ষা গবেষণা খাতের বাজেট খুবই নগন্য। জাতীয় বাজেটের ৬ পারসেন্ট হলে শিক্ষা ও গবেষণা খাতকে চালিয়ে নিয়ে যাওয়া যেতো। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান। দুই দিন ব্যাপি কর্মশলা সমাপনী অনুষ্ঠান প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ।
সাউরেস এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, আইসিটি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো আরফান আলীসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.