স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৮৪ তারিখ: ০১-০৬-২০২৫ ইং
প্রেস রিলিজ
“সারের সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণের আয়োজন
০১ জুন ২০২৫ (সোমবার) সাভার উপজেলার কৃষি অফিসে সকাল ১০:০০ ঘটিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন কার্যক্রম এর উদ্যোগে “সারের সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ । তিনি তাঁর বক্তব্যে বলেন আপনারা কৃষি উৎপাদনের সাথে জড়িত। ফসল ফলানোর মাধ্যমে আপনারা দেশর মানুষের খাবারের যোগান দিচ্ছেন। আগেকার দিনে ধানের নাড়া, আঁখের পাতা ইত্যাদি মাটিতে পঁচিয়ে মাটির জৈবতার পরিমান বাড়ানো হতো কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। এখন দেশের বাড়তি জনসংখ্যার খাদ্যের যোগান দিতে আপনাদেরকে সঠিক সময়ে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এতে ফলন বাড়বে এবং দেশের মানুষ খেতে পারবে।
এই প্রশিক্ষণে ৩৫ জন কৃষক অংশগ্রহণ করে। যার মধ্যে ২৫ জন কৃষক এবং ১০ জন কৃষাণী। সারের সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন বহিরাঙ্গন কার্যক্রম এর সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ হুমায়ন কবির, সাভার কৃষি সম্প্রসারণ অফিসার মোহায়মিনুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, আই কিউ এসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী। সাভার উপজেলা কৃষি অফিসার আল-মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জমশেদ আলম।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.