• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকবি’র “এমএস এবং পিএইচডি প্রোগ্রাম ওরিয়েন্টেশন” অনুষ্ঠানে "my SAU" Go-Live Software শুভ উদ্ধোধন করেন

Post Date: 2025-07-29
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/১০৩                                                                                                    তারিখ: ২৯-০৭-২০২৫ ইং

প্রেস রিলিজ

শেকবি’র “এমএস এবং পিএইচডি প্রোগ্রাম ওরিয়েন্টেশন” অনুষ্ঠানে
"my SAU" Go-Live Software শুভ উদ্ধোধন করেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জুলাই-ডিসেম্বর/২০২৫ শিক্ষাবর্ষের এমএস এবং পিএইচডি ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৯ জুলাই ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন Òmy SAUÓ Go-Live Software শুভ উদ্ধোধন করেন। তিনি জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিভাগীয় চেয়ারম্যানদেরকে এটেনডেন্স এর বিষয়ে পরামর্শ দেন ও ফ্যাক্টরী থেকে থিসিস যেন না বের হয়, সে বিষয়ে সুপারভাইজারকে সতর্ক থাকার আহবান করেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় টিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জুলাই-ডিসেম্বর/২০২৫ শিক্ষাবর্ষের এমএস এবং পিএইচডি প্রোগ্রাম শিক্ষার্থীদের টিএসসি কমপ্লেক্সে ০৬ টি ডেক্সে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় সকাল ০৯.৩০। রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে ৯ টা ৪৫ মিনিটে নবীন শিক্ষার্থীরা টিএসসি কমপ্লেক্সের মিলনায়তনে আসন গ্রহণ করেন। ১০ টায় মঞ্চে অতিথিবৃন্দ আসন গ্রহণ এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওরিয়েন্টেশন কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম । নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে এক ছাত্র ও এক ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন। একে একে প্রভোস্ট কাউন্সিলের আহবাায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।  

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল  হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী।  

স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১