২০ সেপ্টেম্বর ২০২৬:
নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির তিন সদস্যের শিক্ষক প্রতিনিধি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন লিংকন ইউনিভার্সিটিরFaculty of Agribusiness & Commerce-এর ডিন প্রফেসর Hugh Bigsby, Faculty of Environment, Society & Design-এর ডিন প্রফেসর Emma J. Stewart Ges International Manager (Asia) Wong Yoke Yaw.
সৌজন্য সাক্ষাৎকালে কৃষি ও খাদ্য উদ্ভাবন, পরিবেশনীতি ও পরিকল্পনা, প্রিসিশন এগ্রিকালচার, ভূমি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ট্যুরিজম ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে একাডেমিক ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আধুনিক কৃষি শিক্ষা, প্রযুক্তিনির্ভর গবেষণা এবং টেকসই কৃষি উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়েও আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধ্যাপক ড. মোহাঃ আশাবুুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন এবং এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনায় উভয় পক্ষ কৃষি শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে লিংকন ইউনিভার্সিটি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১