ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬:
দেশের কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সমন্বিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারী ২০২৭ অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা আয়োজন, পরিচালনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, সমন্বয়, পরীক্ষা পরিচালনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ভর্তি পরীক্ষা সুষ্ঠ, স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, আসনসংখ্যা, পরীক্ষার সময়সূচি, মানবণ্টন, কেন্দ্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
দেশের কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সমন্বিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সফল, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১