• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও Beijing Huatec Information Technology Ltd–এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

Post Date: 2026-04-28
image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও Beijing Huatec Information Technology Ltd–এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

 শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান Beijing Huatec Information Technology Ltd–এর মধ্যে  ২৭/০৪/২৬ ইং তারিখ মঙ্গলবার বিকাল ৫টায় এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, আন্তর্জাতিক শিল্প–শিক্ষা সহযোগিতা এবং যৌথ শিক্ষা ও গবেষণা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে সম্মতি গৃহীত হয়।

শেকৃবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। অনুষ্ঠানের সমন্বয় করেন শেকৃবি রিসার্চ সিস্টেম (SAURES)-এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল কাইয়ুমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে Beijing Huatec Information Technology Ltd–এর প্রতিনিধিত্ব করেন মি. ঝাং চেং এবং মিস লু জিংফেই, যারা এই অংশীদারিত্বকে দুই দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ চীনা প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টেকসই কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদনের উপর বিরূপ প্রভাব মোকাবেলায় চীন–বাংলাদেশ যৌথ শিক্ষা ও গবেষণা প্ল্যাটফর্ম গঠন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ পাবেন, যা কৃষি শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাক্ষরিত/-

মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১