• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এসআরএম প্রযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Post Date: 2026-05-11
image

শেকৃবিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এসআরএম প্রযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে কেন্দ্র করে “Public Perceptions of SRM in a Climate-Vulnerable South Asian Country” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)| 

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এএসভিএম গ্যালারি রুমে আয়োজিত এ কর্মশালায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় Solar Radiation Modification (SRM)  প্রযুক্তির সম্ভাবনা, ঝুঁকি, ˆনতিকতা ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়| গবেষণাটি পরিচালনা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাদিক রহমান| সহ-গবেষক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির| গবেষণাটি যুক্তরাজ্যভিত্তিক “The Degrees Initiative’-এর অর্থায়নে পরিচালিত হয়| কর্মশালায় জানানো হয়, Solar Radiation Modification (SRM) বা সৌর বিকিরণ পরিবর্তন প্রযুক্তি মূলত ˆবশ্বিক উষ্ণতা কমানোর উদ্দেশ্যে জলবায়ু ব্যবস্থায় কৃত্রিম হস্তক্ষেপের একটি পদ্ধতি| এর মধ্যে Stratospheric Aerosol Injection (SAI) এবং Marine Cloud Brightening (MCB)  উল্লেখযোগ্য| গবেষণায় দেখা যায়, বাংলাদেশসহ ˆবশ্বিক দক্ষিণের দেশগুলোতে এ প্রযুক্তি নিয়ে যেমন আগ্রহ রয়েছে, তেমনি উদ্বেগও রয়েছে| গবেষণার ফলাফলে উঠে আসে, এসআরএম প্রযুক্তি মৌসুমি বৃষ্টিপাতের ধরণ পরিবর্তন, খরা বৃদ্ধি, জীববৈচিত্র‍্যরে ক্ষতি এবং ভূরাজনৈতিক সংকট ˆতরির আশঙ্কা সৃষ্টি করতে পারে| অন্যদিকে, এটি ˆবশ্বিক উষ্ণতা কমানো ও তাপপ্রবাহের ঝুঁকি হ্রাসে সম্ভাব্য ভূমিকা রাখতে পারে বলেও মত প্রকাশ করা হয়|

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রযুক্তিটির কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে মতামত প্রদান করেন| বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলক কম হলেও ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি| তাই এ ধরনের প্রযুক্তি নিয়ে গবেষণা, আন্তর্জাতিক সমন্বয় ও নীতিগত প্রস্তুতি জরুরি| বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবুল বাশার বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বাংলাদেশ প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে| এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন|” 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান| তিনি বলেন, “২০৭৫ সালের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে| ফলে কৃষি ও উদ্ভিদ রোগ ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে|” তিনি আরও বলেন, “এসআরএম প্রযুক্তি নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক থাকলেও ছোট দেশ হিসেবে বাংলাদেশের নীতিগত প্রস্তুতি ও আঞ্চলিক সমন্বয় বাড়ানো জরুরি|” গবেষণা উপস্থাপনায় গবেষকরা বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অংশগ্রহণ ছাড়া এসআরএম প্রযুক্তি নিয়ে বৈশ্বিক নীতিনির্ধারণ কার্যকর হবে না| তাই প্রযুক্তিটির কার্যকারিতা, ঝুঁকি ও শাসন কাঠামো নিয়ে আরও বিস্তৃত গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়| কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|

স্বাক্ষরিত/-

মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১